০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিক্ষোভের মুখে পদত্যাগ ইরাকের প্রধানমন্ত্রীর

সরকারবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি। দেশটির সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে শুক্রবারের খুতবায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি। এর এক ঘণ্টার মধ্যেই নিজের পদত্যাগের কথা জানান আদেল আবদুল-মাহদি।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘তার আহ্বান এবং যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রধান হিসেবে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি সংসদে আবেদন জানাব।’

এদিকে গতকাল আরেকটি রক্তক্ষয়ী দিন পার করেছে ইরাক। নিরাপত্তা বাহিনীর গুলিতে রাজধানী বাগদাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে ৪০০ জন প্রাণ হারিয়েছেন।

সরকার পরিবর্তন না হলে এই পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেবে বলে খুতবায় সতর্ক করে দেন সিসতানি। ৭৭ বছর বয়স্ক আবদুল-মাহদি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

ক্ষমতায় আসার এক বছরের মাথায়ই বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবার দুরবস্থার কারণে জনঅসন্তোষে পড়তে হয় তার সরকারকে। দেশজুড়ে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন, যা পরে সহিংসতায় রূপ নেয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিক্ষোভের মুখে পদত্যাগ ইরাকের প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯