০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা শুরু আজ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • 120

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ শুরু হবে আজ। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডাকসুর উদ্যোগে আমরা একটি বইমেলার আয়োজন করছি। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বইমেলা।

বইমেলার প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, এবারের বইমেলায় ৮০টির বেশি প্রকাশনী অংশগ্রহণ করবে। প্রতিদিন দেশের প্রথিতযশা সাহিত্যিকরা এখানে আসবেন। বইমেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা শুরু আজ

প্রকাশিত : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯