গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো দুইজন।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানার পুলিশ কনস্টেবল এমমাদুল হক (৩০) ও মোটরসাইকেল আরোহী কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮)।
এ খবর নিশ্চিত করে কোটালীপাড়া থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নিহত পুলিশ সদস্যের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কর্মরত ছিলেন। মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

















