টঙ্গীতে মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, টঙ্গী শাখা, টঙ্গী পূর্ব থানার সামনে থেকে র্যালীটি শুরু করে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন হাজী কামাল উদ্দিন, শাহ আলম, মিজানুর রহমান, কামরুন নাহার পিয়া, এসএম মঞ্জুর রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। বক্তারা বলেন, দেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, বস্তি উচ্ছেদ এসব ঘটনা বন্ধ করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
অপরদিকে আইন সহায়তা কেন্দ্র (আসক) সংগঠনটি একটি র্যালী নিয়ে হোসেন মার্কেট থেকে শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহমেদ, নাদিম হোসেন খান, এড. সাইফুল ইসলাম, খাদিজা আক্তার বিনা প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ

















