০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে একজন নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। গেলো রাত ১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সারহাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে, এমন সংবাদে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযান চালায়।

সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা এবং ৫টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মাদকের মামলা রয়েছে। নিহত আব্দুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে একজন নিহত

প্রকাশিত : ১২:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯