১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে ৯ বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ বিচারপতি। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন, মুহম্মদ মাহবুব-উল-ইসলাম, শাহেদ নূরউদ্দিন, মো. জাকির হোসেন, মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ, কে, এম, জহিরুল হক ও কাজী জিনাত হক।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বঙ্গবন্ধুর সমাধিতে ৯ বিচারপতির শ্রদ্ধা

প্রকাশিত : ০৩:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯