০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে মা ও ছেলে দগ্ধ

ময়মনসিংহে সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে মা ও ছেলে দগ্ধ হয়েছে। এসিডদগ্ধরা হলো রূপালী আক্তার ও তার ৫ বছরের শিশুপুত্র রোহান। অ্যাসিডে রূপালীর মুখমণ্ডল, হাত ও বুকের কিছু অংশ এবং শিশুটির বাম চোখ, হাত ও পিঠের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গেলো রাতে নগরীর সারদা ঘোষ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, এক বছর আগে ওই দম্পতির ডিভোর্স হয়েছিল। সেই থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

ওই বিরোধের জেরেই সাবেক স্বামী অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে। এতে মা-ছেলে গুরুতর দগ্ধ হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে মা ও ছেলে দগ্ধ

প্রকাশিত : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯