০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

জাতীয় প্রেসক্লাবের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার সকাল ১০টায় দেশ বরেণ‌্য সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের লাইব্রেরিতে ফিতা কেটে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর শামসুল আরেফিন।

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। আজকের অনুষ্ঠানে দেশ বরেণ‌্য বুদ্ধিজীবীদের উপস্থিতি প্রমাণ করে তাদের সিদ্ধান্ত ভুল ছিল।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ন সম্পাদক শাহেদ চৌধুরীসহ বিশিষ্টজনেরা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

প্রকাশিত : ০৩:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯