০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আশুলিয়ায় নিটিং ফ্যাক্টরিতে আগুন

সাভারের আশুলিয়ায় নিটিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরিটির মালিকপক্ষ থেকে দাবি করা হয়েছে।

রোববার ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকায় এক্স এস ফাস্ট নিটিং নামের ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে জিরাবো বাগানবাড়ি এলাকার এক্স এস ফাস্ট নিটিং ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে নিটিং ফ্যাক্টরির যন্ত্রপাতি ও প্রস্তুত করা ফেব্রিক পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সাভার থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

আশুলিয়ায় নিটিং ফ্যাক্টরিতে আগুন

প্রকাশিত : ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯