০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আমার লাশের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে: মমতা

জাতীয় নাগরিকপঞ্জি-এনআরসির বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার মৃতদেহের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে। সোমবার বেলা ১টায় তৃণমূলের প্রতিবাদ মিছিল শেষে জনতার উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি।

মোদির উদ্দেশ্যে মমতা বলেন, আমরা সবাই নাগরিক। আপনি আবার কিসের নাগরিকত্ব দেবেন?’ এ সময় সেখানে উপস্থিত জনতার কাছে মমতা জানতে চান, ‘আপনারা ভোট দেন না? ভোটার তালিকায় আপনার নাম নেই? আপনার ছেলেমেয়ে স্কুলে পড়ে না?

বিজেপি টাকা দিয়ে নাশকতা করাচ্ছে অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেন, আমরা প্রতিহিংসা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের-আমাদেরই কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এ দিক ও দিক আগুন জ্বালাচ্ছে।

এ সময় ট্রেনে আগুন না দেবার অনুরোধ জানিয়ে মমতা বলেন, কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না। অধিকাংশ ট্রেন ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বার বার বলছি, ট্রেনে আগুন দেবেন না। পোস্ট অফিসে আগুন দেবেন না। রাস্তায় আগুন দেবেন না। যারা আপনার পক্ষে রয়েছেন, তাদের সমস্যা ফেলছেন কেন?

মমতা বলেন, আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি মানি না। ধর্ম যার যার আপনার, সংবিধান সবার। সিএবি প্রত্যাহার করতে হবে। যত ক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় মমতা সবাইকে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে ‘বাংলা দখলের পরিকল্পনা বানচাল করার আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আমার লাশের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে: মমতা

প্রকাশিত : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯