ক্ষমতাসীন পরিবার ও পার্লামেন্টের মধ্যে বিরোধের জেরে মন্ত্রিসভার পদত্যাগের এক মাস পর নতুন সরকার পেয়েছে কুয়েত। মঙ্গলবার শপথ নিয়েছে নতুন এ সরকার।
নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেইখ সাবাহ আল খালিদ আল সাবাহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনের বরাতে জানিয়েছে রয়টার্স।
সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ গণমাধ্যমে আসার পর কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন আইন প্রণেতারা। এরপরই নভেম্বরে দেশটির সরকার পদত্যাগ করে। এরপর অনাস্থা প্রক্রিয়া বাতিল করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহকে প্রথমে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























