গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ২২ দেশের ৪২ জন স্বনামধন্য লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তি। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিনিধিদলটি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। পরে তারা সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন দেখেন।
বাংলাদেশ সরকারের আতিথেয়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপনের প্রাক্কালে তার বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বর্হিবিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের এ সফর।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















