০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৮ নারী

  • আফজাল,রংপুর
  • প্রকাশিত : ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • 127

প্রবল ঠান্ডা থেকে রক্ষা পেতে খড়-কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন আট নারী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আটজন দগ্ধ নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ‌্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গত দুই বছরে আগুন পোহাতে গিয়ে রং পুরের ৪৮ নারী ও শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন শতাধিক মানুষ।

বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন (৫৫)। তার পা থেকে কোমড় পর্যন্ত পুড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে কথা হয় হালিমা খাতুনের পুত্রবধূর সঙ্গে। তিনি জানান, তার শাশুড়ি বাড়ির আঙিনায় আগুন পোহাচ্ছিলেন। অসাবধনতাবশত তার শরীরে আগুন লাগে।

রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ জানান, প্রতিবছরই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বাড়ছে। এজন্য জনগণের সচেনতা প্রয়োজন। আমরা সব সময়ই পরামর্শ দিচ্ছি, শীতের হাত থেকে বাঁচতে যাতে কেউ খড়-কুটা জ্বালিয়ে আগুন না পোহান।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত রংপুর বিভাগে সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। একই সময় রংপুর ও এর আশপাশ এলাকার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের ঠান্ডা আবহাওয়া আরো দুই-তিন দিন থাকতে পারে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৮ নারী

প্রকাশিত : ০৯:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯