০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ফিফার নারী রেফারি হলেন জয়া চাকমা

ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির মেয়ে জয়া চাকমা। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে মহিলা ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।

জানা গেছে, ফিফা রেফারি হওয়ার জন্য গত ২৩ আগস্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরীক্ষা দিয়েছিলেন জয়া চাকমা। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর ফিফা বাফুফেকে ই-মেইল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেয়। আর এই স্বীকৃতি মেলায় বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হলেন তিনি।

এই সুখবরে জয়া চাকমা ভীষণ খুশি। তিনি বলেন, ‘এত দিন ধরে যে কষ্ট করছিলাম তারই স্বীকৃতি পেয়েছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে, নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করাটাই আমার লক্ষ্য।’

উল্লেখ্য, খেলোয়াড়ী জীবনের পর ২০১০ সালে রেফারিংয়ে মনোনিবেশ করেন জয়া। এর আগে লেভেল ৩, ২ ও ১ কোর্স শেষ করে জাতীয় পর্যায়ের রেফারি হন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ফিফার নারী রেফারি হলেন জয়া চাকমা

প্রকাশিত : ১০:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯