১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিপিএলের প্রথম সেঞ্চুরি ফ্লেচারের ব্যাটে

মুশফিকুর রহীম হতে পারতেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু তিনি থেমে গিয়েছিলেন ৯৬ রানে। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট থান্ডারের ব্যাটসম্যান জনসন চার্লসও প্রথম সেঞ্চুরিয়ান হতে পারতেন। কিন্তু তিনিও আউট হয়ে গেলেন ৯০ রানে।

অবশেষে এবারের বঙ্গবন্ধু বিপিএল প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলো। ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারই হয়ে গেলেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন চার্লস এবং ফ্লেচার। দু’জনের ব্যাটে দ্বিতীয় উইকেটে গড়ে ওঠে ১৫০ রানের জুটি।

৯০ রান করে চার্লস আউট হয়ে গেলেও, শেষ পর্যন্ত মাত্র ৫৩ বলেই তিন অংকের তথা সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান আন্দ্রে ফ্লেচার। ১১টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিপিএলের প্রথম সেঞ্চুরি ফ্লেচারের ব্যাটে

প্রকাশিত : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯