১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জমজমাট বঙ্গবন্ধু বিপিএল, সিলেটের রান পাহাড়

গ্যালারিতে দর্শক না থাকলেও বঙ্গবন্ধু বিপিএলে মাঠের লড়াই বেশ জমজমাটই হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেট যেমনটা হওয়া উচিৎ ঠিক তেমনটাই হচ্ছে। চট্টগ্রামে টানা তিন দিন আগে ব্যাটিং করা দল টার্গেট দিয়েছে ২০০’র অধিক। তবে কোনো সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না ব্যাটসম্যানরা, এবার সেঞ্চুরি করে সেই আক্ষেপও মেটালেন সিলেট থান্ডারের আন্দ্রে ফ্লেচার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরিতে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ২৩২ রান করে। এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় না পাওয়া সিলেটের জন্য এই ম্যাচে আছে জয়ের সুযোগ। এখন পর্যন্ত এই আসরে কোনো দলই ২০০’র বেশি রান তাড়া করে জিততে পারেনি।

ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আব্দুল মাজিদকে হারায় সিলেট। কিন্তু আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারের বিস্ফোরক ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠে। ফ্লেচার ৫৭ বলে ১০৩ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছয়ের মারে।

আরেক ক্যারিবীয় জনসন চার্লস ৩৮ বলে ৯০ রান করেন। তিনিও ১১টি চার ও ৫টি ছয় মারেন। মোসাদ্দেক ও মিলনের ব্যাট থেকে আসে ১১ রান করে। খুলনার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ফ্রাইলিংক। একটি করে উইকেট নেন শফিউল, শহীদুল ও রবিউল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জমজমাট বঙ্গবন্ধু বিপিএল, সিলেটের রান পাহাড়

প্রকাশিত : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯