ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরি হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েছেন আবিদ আলি। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে।
এবার আবিদের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। করাচি টেস্টে আবিদ লিখলেন আরেক নতুন ইতিহাস। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি হাঁকালেন এ ওপেনার। এর আগে এমন কীর্তি কেউ করে দেখাতে পারেনি।
আউট হওয়ার আগে ১৭৪ রানের দুরন্ত এক ইনিংস খেলেছেন আবিদ আলি। ২৮১ বলের এ দাপুটে ইনিংসে রয়েছে ২১ টি বাউন্ডারি ও একটি ছক্কা। ১৯৮ বলে ৭ বাউন্ডারি ৩ ছক্কায় ১৩৫ রান করে ফিরেছেন আরেক ওপেনার শান মাসুদ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটি তার।
ডাবল সেঞ্চুরির পথেই হাটছিলেন এই পাক ব্যাটার। কিন্তু ১৭৪ রানে থেমে যায় তার এ দুর্দান্ত ইনিংস। লাহিরু কুমারার এলবির ফাঁদে পড়ে প্যাভিলনে ফেরেন এই ব্যাটার।
বিজনেস বাংলাদেশ/কবির

























