০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ আটক ২

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় নুরসহ আহত হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ২২ ডিসেম্বর সন্ধ্যার পরে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জেনারেল আইসিইউতে রাখা হয়েছিল। ২৩ ডিসেম্বর ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/কবির

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ আটক ২

প্রকাশিত : ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯