১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের স্বাধীনতার ইতিহাসকে ভূলুন্ঠিত করেছে : মেয়র

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস গৌরবোজ্জল ও গর্বের ইতিহাস।মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস এ প্রজন্ম জানতে পারে নাই। বাঙ্গালি জাতি হিসেবে এ ইতিহাস জানা জরুরি ছিল। স্বাধীনতা বিরোধী অপশক্তি এ ইতিহাসকে কবর দিয়েছে। তারা জাতির জনককে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ভূলুন্ঠিত করেছে।

মেয়র আজ (২৪ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম জেলার ১৭৫ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
এসময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার সুবাশীষ সিনহা, রাশিয়ার কনসুলা জেনারেল আশিক ইমরান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন( চসিক) এর প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, রাজস্ব কর্মকর্তা মফিজুল আলম, প্যানেল মেয়র হাসান মাহমুদ চৌধুরী হাসনি, জোবাইরা নারগিস খান, ড. নিছার উদ্দিন খান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহম্মেদ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান এর পক্ষে তাঁর ছেলে এস এম মাহফুজ, আতাউর রহমান খান কায়সার এর পক্ষে তাঁর মেয়ে ওয়াসেকা আয়শা খান সংবর্ধনা ও সন্মানি গ্রহন করেন। এসময় মুক্তিযুদ্ধ ভিত্তিক পাঁচ মিনিটের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আবদুস সালামকে ঘরের চাবি উপহার দেন মেয়র।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মুক্তিযোদ্ধাদের জন্য যে সন্মান দেখিয়েছে তা প্রশংসার যোগ্য। মুক্তিযোদ্ধাদের জন্য ২০১৭ সালে সিটি করপোরেশন নগরীর উত্তর কাট্টলীতে মুক্তি ভবন নামে ভবন নির্মাণ করেছে। ৫ জন মুক্তিযোদ্ধার জন্য ৫টি গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। যার প্রতিটি ভবনের জন্য ব্যয় হচ্ছে প্রায় ২৮ লক্ষ টাকা। এ প্রকল্পের আওতায় ৫০ জন মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ২০১৫ সালে ১২০ জন, ২০১৬ সালে ১৫০ জন, ২০১৭ সালে ১৫০ জন, ২০১৮ সালে ১৭০ জন এবং ২০১৯ সালে ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সন্মানি প্রদান করেছে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের যথাযথ সন্মান প্রদানের লক্ষ্যে মুজিব বর্ষকে সামনে রেখে ভিন্ন কলেবরে এ বছর চট্টগ্রাম সিটি করপোরেশন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্মাননা প্রদান করছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের স্বাধীনতার ইতিহাসকে ভূলুন্ঠিত করেছে : মেয়র

প্রকাশিত : ০৪:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯