১০:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

পিরোজপুরে নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

পিরোজপুরের কচা নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রয়েছে শাড়ি, শাল ও থ্রি-পিস। বুধবার ভোরে জেলা সদরের হুলারহাট থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। আটকরা হলেন- বরগুনার পাথরঘাটার নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার, বরিশালের চরমোনাইয়ের ইন্তেজ আলী হাওলদারের ছেলে সেলিম হাওলাদার, একই এলাকার কালাম খলিফার ছেলে সুরুজ খলিফা ও ভোলার লালমোহনের পরাজগঞ্জের খোকন মিস্ত্রীর ছেলে জুয়েল মিস্ত্রী।

পিরোজপুরের এসপি মো. হায়াতুল ইসলাম খান জানান, জেলা সদরের হুলারহাটের কচা নদী অংশে একটি ট্রলারকে থামার সংকেত দেয় গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রলারটি নদীর পাশের একটি খালে ঢুকে পড়ে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। এ সময় ৭০ ফুট দৈর্ঘ্যের ট্রলারটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এরপর ট্রলারে থাকা ৬০ বস্তা ভারতীয় উন্নতমানের শাড়ি, শাল ও থ্রি-পিস উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় কোটি টাকা। তারপর এসব কাপড় এসপির কার্যালয়ে আনা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

পিরোজপুরে নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

প্রকাশিত : ০৮:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯