০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

তুরস্কে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৭ অভিবাসীর মৃত্যু

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের বিটলিস প্রদেশের লেক ভ্যানে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৬৪ জনকে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত তিনটায় এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর অফিসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পতিত নৌকাটি তুরস্কের উত্তরে ইরান সীমান্ত সংলগ্ন আদিলসেভাজ জেলার দিকে যাচ্ছিল। ওই নৌকায় আরোহী ছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসীরা।

প্রসঙ্গত, এই অঞ্চল দিয়ে অভিবাসীরা প্রায়শই তুরস্ক হয়ে পশ্চিম ইউরোপের দিকে যাত্রা করে থাকে।

তবে, এই নৌকার আরোহীদের গন্তব্য এখনও জানা যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গ্রিসের দিকে যাচ্ছিলেন। কতজন বাংলাদেশি ওই নৌকায় আরোহী ছিলেন, তা এখনও জানাতে পারে নি কর্তৃপক্ষ।

এদিকে, নৌকাডুবির পরই ঘটনাস্থল থেকে মৃত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৭ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯