০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সামাজিক নিরাপত্তায় ভাতা পাচ্ছেন ৭৯ লাখ ২৫ হাজার মানুষ

সরকারের ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রম’ এর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি পাচ্ছেন ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ।

এর মধ্যে ৪৪ লাখ বয়স্ক মানুষ এবং ১৭ লাখ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে নিয়মিতভাবে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা দেয়া হচ্ছে। সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে ১৫ লাখ ৪৫ হাজারজন প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা এবং মাসিক ৭৫০ থেকে ১৩০০ টাকা হারে ১ লাখ প্রতিবন্ধী শিশুকে দেয়া হচ্ছে শিক্ষা-উপবৃত্তি। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০ ও ১৩০০ টাকা দেয়া হয়ে থাকে।

বেসরকারি এতিমখানায় প্রতিপালিত ১ লাখ এতিমশিশুও মাথাপিছু মাসিক ২০০০ টাকা হারে ক্যাপিট্যাশন গ্রান্ট পাচ্ছে। এমনকি ৫০ হাজার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে বিশেষভাতা দেয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

৬০০ টাকা হারে ভাতা পাচ্ছেন ২৬০০ জন তৃতীয় লিঙ্গের মানুষ। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ হাজার ৯০০ জন শিশু এবং ১২৪৭ জন তৃতীয় লিঙ্গের শিশুও পাচ্ছেন সরকারে বিশেষ উপবৃত্তি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ সকল ভাতা ও বৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনের কারাদণ্ড

সামাজিক নিরাপত্তায় ভাতা পাচ্ছেন ৭৯ লাখ ২৫ হাজার মানুষ

প্রকাশিত : ০৩:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯