০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

৯ সচিব পদে রদবদল

এক দিনে ৯ সচিব পদে পরিবর্তন ও রদবদল করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বর্তমান জনপ্রশাসনসচিব ফয়েজ আহম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার (৩০ডিসেম্বর) বিকেলে এসব নিয়োগের বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে দুপুরে চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়। এ নিয়ে এক দিনে নয় সচিব পদে পরিবর্তন হলো।সচিব হিসেবে পদোন্নতি হওয়ার আগে শেখ ইউসুফ হারুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখা নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

শেখ ইউসুফ হারুনের জায়গায় স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. আলী নূর। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হয়েছেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলাম। সমাজকল্যাণসচিব হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে নতুন তথ্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে। এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে।

একই দিনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তাহমিনা বেগমকে গ্রেড-১ (সচিবের সমান বেতন) পদে পদোন্নতি দেয়া হয়।এর আগে রোববার (২৯ ডিসেম্বর) বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কায়কাউসকে মুখ্য সচিব করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মান্দায় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

৯ সচিব পদে রদবদল

প্রকাশিত : ০৭:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯