কক্সবাজারের টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরধরে এক রোহিঙ্গা দা দিয়ে কুপিয়ে অপর রোহিঙ্গাকে খুন করেছে।শুক্রবার রাত ৭টার দিকে টেকনাফের হোয়াই্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোহাম্মদ আবু তৈয়ব (৩৫) উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। তিনি উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১নং ঘরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। তৈয়ুব এর আগে বালুখালী ১২নং ক্যাম্পের ডি-৪ এ বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তৈয়বের কাছে ১২০০ টাকা পাওনা ছিল সৈয়দুলের। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে সৈয়দুল দা নিয়ে এসে তৈয়বের ঘাঁড়ে কোপ দেয়। তৈয়ব রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়লে ছৈয়দুল পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসি নাজমুল আলম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য উদ্ধার করে নিয়ে আসে। এদিকে স্থানীয় রোহিঙ্গাদের হাতে ধৃত ঘাতক কোথায় কি অবস্থায় রয়েছে তা জানা যায়নি।
এই বিষয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসি নাজমুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান



















