০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে :প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো। রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫ টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেয়া হবে।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সবা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রমজানে নিত্য পন্যে বাড়তি চাহিদা নিয়ে তিনি বলেন, রমজানে সকল পন্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সাথে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরত্ব দেয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, সঠিক তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে :প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশিত : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬