১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মিশা সওদাগরের জন্মদিন আজ

সুপার ভিলেন ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের জন্মদিন শনিবার (৪ জানুয়ারি)। বিশেষ এই দিনে দেশে নেই জনপ্রিয় এই ভিলেন। মিশা সম্প্রতি আমেরিকা গিয়েছেন।

জানা গেছে, পারিবারিক কাজে মিশা সেখানে রয়েছেন। এই দিনে আমেরিকায় ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন। এদিকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন দক্ষ এই অভিনেতা। সামাজিক মাধ্যমে সহকর্মী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভ জন্মদিন মিশা ভাই। আপনার ভালোবাসা আর স্নেহ পেয়ে বুঝতে পেরেছি আপনার মত অভিভাবক জীবনে কত প্রয়োজন। সারা জীবন আপনার স্নেহের ছায়াতলে থাকতে চাই।

আর একটা কথা আপনার মতো একজন নেতা শিল্পী সমিতিতে সবসময় দরকার। অনেক ভালোবাসা আপনার জন্য। সঙ্গে আছি সারা জীবন। বিজনেস বাংলাদেশ পরিবার থেকে জনপ্রিয় অভিনেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতিমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অতুলনীয় এক উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।

১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। ‘অমরসঙ্গী’ ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি।

পরবর্তী সময়ে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন। আউটডোর শুটিং শেষ করে ফিরে একে একে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।

এই অভিনেতার নাম নিয়ে মজার গল্প আছে। মিশা সওদাগরের দাদার নাম জুম্মন সওদাগর। মিতার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে তিনি বিয়ে করেছেন। মিশার পুরো নাম শাহিদ হাসান। স্ত্রী মিতার নামের ‘মি’ এবং নিজের নামের ‘শা’ একসঙ্গে করে নিজের নাম রাখেন মিশা। দাদার নামের থেকে সওদাগর টাইটেল নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সওদাগর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

মিশা সওদাগরের জন্মদিন আজ

প্রকাশিত : ০১:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০