বঙ্গবন্ধু বিপিএলের প্লে-অফ দুয়ারে পৌঁছে গেছে তিনটি দল। ৯ ম্যাচে ছয়টি করে জয় পেয়েছে ঢাকা প্লাটুন, রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের সমীকরণে নিজেদের অবস্থান পাকা করার সুযোগ এখন খুলনা টাইগার্সের সামনে।
আজ বিপিএলের সিলেট পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। গতকাল ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরে যাওয়া খুলনা আট ম্যাচে পাঁচটি জয় পেয়েছে। আজ তাই চট্টগ্রামের বিপক্ষে জয় পেতে মুখিয়ে থাকবে মুশফিকুর রহিমের দল। আগের ম্যাচে কুমিল্লার কাছে শেষ বলে হারা চট্টগ্রামও জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডারের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। টুর্নামেন্টের প্লে-অফের সমীকরণে নেই সিলেট। তার পরও হোম ভেন্যুতে নিজেদের শেষ ম্যাচটা নিশ্চিতভাবেই জয়ের আবিরে রাঙাতে চাইবে স্বাগতিকরা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























