০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বাগদাদে মার্কিন দূতাবাস ও বিমানঘাঁটিতে রকেট হামলা, আহত ৫

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত বলে জানা গেছে।

শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

হামলায় কেউ নিহত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

খবরে বলা হয়, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট ছোড়া হয়েছে। এছাড়া বাগদাদের উত্তরে সালাহউদ্দীন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমানঘাঁটিতে তিনটি রকেট ছোড়া হয়েছে। একযোগে এসব রকেট ছোড়া হয়।

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার একদিন পরই এ হামলার ঘটনা ঘটলো।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাগদাদে মার্কিন দূতাবাস ও বিমানঘাঁটিতে রকেট হামলা, আহত ৫

প্রকাশিত : ০৯:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০