০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাবেক ফুটবলার আরমান আর নেই

সাবেক ফুটবলার ও এএফসি ‘বি’ লাইসেন্সধারী কোচ আজিজ আল আরমান আর নেই। মাত্র ৪৫ বছর বয়সে ৫ জানুয়ারি রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে যান। রোববার বাদ আসর নারায়ণগঞ্জের জিমখানা মাঠে নামাজে জানাজা শেষে পাইক পাড়া বড় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

খেলোয়াড়ী জীবনে ঢাকা আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ফুটবলার থেকে অবসর নেয়ার পর কোচিং পেশায় যুক্ত হয়েছিলেন আজিজ আল আরমান। এএফসি ‘বি’ সনদপ্রাপ্ত কোচ ছিলেন তিনি।

আরমানের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

পশ্চিমবঙ্গে বিধাসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে

সাবেক ফুটবলার আরমান আর নেই

প্রকাশিত : ১০:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০