০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

গেইল আসছেন আজ

PORT OF SPAIN, TRINIDAD AND TOBAGO - AUGUST 14: Chris Gayle of the West Indies salutes the crowd as he walks off the field out for 72 during the third MyTeam11 ODI between the West Indies and India at the Queen's Park Oval on August 14, 2019 in Port of Spain, Trinidad And Tobago. (Photo by Ashley Allen/Getty Images)

অনেক নাটকীয়তা আর অনিশ্চিয়তার পর অবশেষে বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসছেন টি টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল। টুর্নামেন্টের শেষ পর্বের ম্যাচগুলো খেলতে আজ ঢাকায় এসে পৌঁছবেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবীয় দানব। যদিও চট্টগ্রাম ইতিমধ্যে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গেইলের চট্টগ্রাম। নিশ্চিত হয়ে গেছে তাদের সুপার ফোরের টিকিট। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঢাকার শেষ পর্বে প্রথম রাউন্ডে নিজেদের বাকি থাকা দুই ম্যাচ খেলবে চট্টগ্রাম। দুইটি ম্যাচেই তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

সমান ম্যাচ খেলে রাজশাহীও জিতেছে ঠিক ৭টি ম্যাচ। নেট রানরেটে এগিয়ে থাকায় তাদের অবস্থান টেবিলের শীর্ষে। আর এ লড়াইয়ে গেইলের অন্তর্ভুক্তি এক ধাপ এগিয়ে দেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

গেইল আসছেন আজ

প্রকাশিত : ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০