০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী, শিশু ও এক পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাপুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপ-পরিদর্শক শাপুর আহমেদ বলেন, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত : ০৪:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০