০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০