০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পদোন্নতি পেলেন ডিসি-ইউএনও অফিসের ১৮ কর্মচারী

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১২:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • 114

মাঠ প্রশাসনের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৮ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তারা যে জেলায় ছিলেন পদোন্নতির পর ওই জেলার জেলা প্রশাসক ও জেলার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তার পদের স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩০ হাজার ২৩০ পর্যন্ত। পদোন্নতি প্রাপ্তদের তালিকা জনপ্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

পদোন্নতি পেলেন ডিসি-ইউএনও অফিসের ১৮ কর্মচারী

প্রকাশিত : ১২:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০