০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সেনাবাহিনীর সঙ্গে যৌথ অনুশীলনে বিজিবি

সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণে যৌথ অনুশীলন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচটি ব্যাটালিয়ন। বিজিবি আইন-২০১০ অনুযায়ী জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অর্পিত দায়িত্ব পালন করার কথা থাকায় এ বাহিনী সেনাবিহীর সঙ্গে শীতকালীন অনুশীলনে অংশ নিয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, বিজিবি বেশ কিছু বছর পর এবার সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ-২০১৯-২০২০ এ বিশদ পরিসরে অংশগ্রহণ করছে। বিজিবির ইতিহাসে এবারই প্রথম প্রায় ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

তিনি আরো জানান, এ উপলক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আজ ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় (৫৫ পদাতিক ডিভিশন) প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা সরেজমিনে পরিদর্শন করেছেন।

একই সঙ্গে তিনি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোর এরিয়া কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সেনাবাহিনীর সঙ্গে যৌথ অনুশীলনে বিজিবি

প্রকাশিত : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০