জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন উপলক্ষে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১১তম অধিবেশন শুরু হবে।
শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ডিএমপি’র পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞায় ৮ জানুয়ারি রাত ১২টা থেকে সব প্রকার অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক, দূষণীয় দ্রব্য বহন, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানোনো হয়-নিষেধাজ্ঞায় ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে।
১১তম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন (২০২০ সালের ১ম) শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























