মাদারীপুরের শিবচরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো সাতজন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- রবিউল ইসলাম (৩৫)। তিনি বরিশালের আগৈলঝড়ার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে উল্টো লেন ব্যবহার করে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩৫৬২৩) ঢুকে পড়ে। মাইক্রোবাসটি সার্ভিস এরিয়া-৩ পার হওয়ার পর ঢাকাগামী এসএ ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাচ্চর রয়েল হাসাপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে দুই যাত্রীর মৃত্যু হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

















