০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএলের শেষ চারে খুলনা নাকি কুমিল্লা!

বঙ্গবন্ধু বিপিএলে গ্রুপ পর্বের খেলা শেষ হবে শনিবার ( ১১ জানুয়ারি)। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও ঢাকা প্লাটুন। শেষ চারে খেলতে তাদের সঙ্গী কে হবে? খুলনা টাইগার্স নাকি কুমিল্লা ওয়ারিয়র্স।

টুর্নামেন্টের ৩৮তম ম্যাচ পর্যন্ত খুলনা টাইগার্স ১০ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে। আর এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান পঞ্চম।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এ দু’দল। এ খেলায় খুলনা টাইগার্সকে বড় ব্যবধানে হারাতে পারলে টেবিলের চতুর্থ স্থানে উঠে আসবে কুমিল্লা ওয়ারিয়র্স।

সেক্ষেত্রে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কুমিল্লা ও খুলনাকে। ঢাকার সাথে খুলনা হেরে গেলে সেরা চারে খেলবে কুমিল্লা।

আর যদি কুমিল্লা বা ঢাকার বিপক্ষে খুলনা একটি ম্যাচ জিততে পারে তাহলে সব সমীকরণ ভেঙে সরাসরি প্লে-অফে খেলবে খুলনা। আগামী ১৭ জানুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নামবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

বিপিএলের শেষ চারে খুলনা নাকি কুমিল্লা!

প্রকাশিত : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০