০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের জরুন কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিড়ার আবদুস সামাদ আজাদ জানান, জরুন কোনাবাড়ি এলাকার ইসলাম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় দুপুর দেড়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আশপাশের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিকাল তিনটায় প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রকাশিত : ০৩:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০