০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঢাকা উত্তরে তিনটি ক্ষণগণনার ঘড়ি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার তিনটি স্থানে মুজিববর্ষের ক্ষণগণনার জন‌্য ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন শুক্রবার সন্ধ্যায় জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, হাতিরঝিল মধুবাগ সংলগ্ন ব্রিজ এবং উত্তরার রবীন্দ্র সরণিতে তিনটি ঘড়ি স্থাপন করা হয়েছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধনের সঙ্গে সঙ্গে এ তিনটি স্থানেও ক্ষণগণনা শুরু হয়।

তিনি জানান, ক্ষণগণনা শুরু হওয়ার আগে তিনটি স্থানেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন একাডেমি অব ফাইন আর্টসের (ডামফা) শিল্পীরা দেশাত্মবোধক গান এবং বঙ্গবন্ধুকে নিবেদন করে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

এর আগে বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কঠোর নজরদারিতে নওগাঁয় এসএসসি পরীক্ষা, অনুপস্থিত শতাধিক, বহিষ্কার ১

ঢাকা উত্তরে তিনটি ক্ষণগণনার ঘড়ি

প্রকাশিত : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০