০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে দুই কোটি শিশু

আজ শনিবার সারাদেশে একযোগে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি শুরু হয়েছে। তবে গাজীপুর সিটি করপোরেশনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি উদযাপন করা হবে।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সের প্রায় দুই কোটি ১০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সবার সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরও ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

ভ্রাম্যমাণ কেন্দ্রগুলোর উদ্যোগে বিভিন্ন রেলস্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, ফেরিঘাট, বঙ্গবন্ধু ব্রিজ, দাউদকান্দি ও মেঘনা ব্রিজ ইত্যাদি স্থানে শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে দুই কোটি শিশু

প্রকাশিত : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০