০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কাভার্ডভ্যান চাপায় পুলিশসহ দুজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির প্রটোকলের দায়িত্ব পালন করতেন। নিহত অপরজন মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম। তাদের দুজনের বাড়িই কুমিল্লায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে তারা চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে তারা মারা যান।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

কাভার্ডভ্যান চাপায় পুলিশসহ দুজনের মৃত্যু

প্রকাশিত : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০