০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কাল থেকে ৩ দিন শৈত্যপ্রবাহ

রাজধানী ঢাকা শহরে কুয়াশার সঙ্গে বেড়েছে শীত। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে।

এরমধ্যে সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেছেন, সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকবে।

এদিকে চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহ ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর । এর মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে একদফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া বছরের শুরুতেই বৃষ্টিও হয়েছে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কাল থেকে ৩ দিন শৈত্যপ্রবাহ

প্রকাশিত : ০৭:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০