০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুজিববর্ষের ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি একযোগে পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষ্যে গতকাল শুক্রবার মন্ত্রণালয় চত্বরে বিশাল ডিজিটাল ডিসপ্লে ও ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়েছে। ।

‘মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বছরজুড়ে নানা কর্মসূচি পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি প্রধানমন্ত্রীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধন করা হয়। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই কর্মসূচি পালন করেছে। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিদেশের বাংলাদেশ মিশনসমূহেও শুক্রবার একই সময় মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচি উদযাপিত হয়েছে। একই সঙ্গে বিদেশস্থ মিশনসমূহে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও উদযাপিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুজিববর্ষের ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন

প্রকাশিত : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০