০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

খামেনির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। রয়টার্সের তথ্যানুযায়ী, শনিবার ইরানি সামরিক বাহিনী ভুলক্রমে ইউক্রেনের বিমানটি ভূপাতিত করেছে বলে স্বীকারোক্তি দেয় তেহরান। এর পরপরই ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদত্যাগের দাবি জানাতে তেহরানের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।

টুইটারে পোস্ট করা একাধিক ভিডিওতে রাজধানী তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কয়েকশ মানুষকে ‘কমান্ডার-ইন-চিফ (খামেনি) পদত্যাগ করুন, পদত্যাগ করুন’ বলতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীরা খামেনিকে একজন খুনী ও অবৈধ শাসক হিসেবেও আখ্যা দেন। যদিও ভিডিওগুলোর যথার্থতা এখন পর্যন্ত যাচাই করতে পারেনি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় এই বার্তা সংস্থাটি।

জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ১৭৬ জনের প্রত্যেকেই মারা যান।

তাদের মধ্যে ৮৮ ইরানি, ৬৩ কানাডিয়ান, ৯ ইউক্রেনীয়, ৪ আফগান, ৪ ব্রিটিশ ও ৩ জার্মান ছিলেন। এ ঘটনায় অভিযোগের আঙুল ইরানের দিকে উঠলেও তারা তা অস্বীকার করে। অবশেষে ঘটনার তিনদিন পর ‘অনিচ্ছাকৃত’ ভুলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

খামেনির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ

প্রকাশিত : ০১:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০