০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

১৭৬০ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩, রংপুরের মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আলমগীর হোসেন ওরফে বারী মন্ডলকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার একবারপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে স্বীকার করেছেন। তার ছত্রছায়ায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

১৭৬০ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০