০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে মনোনয়ন প্রদান করেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য। তবে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হন। তার বদলে মনোনয়ন পান ঢাকা-১০-এর সংসদ সদস্য ফজলে নূর তাপস। শনিবার থেকে এ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

সাঈদ খোকন ঢাকার প্রয়াত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে। পুরনো ঢাকার এক সময়ের প্রভাবশালী ব্যক্তি মাজেদ সর্দার তার নানা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

প্রকাশিত : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০