ইনার হুইল ক্লাব ডে ২০২০ পালন উপলক্ষে ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্’র চার্টার প্রেসিডেন্ট সমাজসেবক বোরহানা কবির উদ্যোগে নগরীর একটি রেস্টেুরেন্টের হল রুমে বর্ণাঢ্য নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন তেলোওয়াত পাঠ করেন ইনার হুইল ব্লেজিং স্টারের নাজনীন, বাইবেল পাঠ করেন গ্রীন হিলস’র খ্রিষ্টিয়ানা, গীতা পাঠ করেন লুসাই হিলস্রে সেক্রেটারী মানসী দাশ তালুকদার।
এতে সমবত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে শহীদদের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। ইনার হুইল ক্লাব ডে প্রার্থনা করেন ইনার হুইল ক্লাব আগ্রাবাদের সেক্রেটারী শামসুন নাহার আনোয়ার। ইনার হুইল ক্লাব ডে ২০২০ উপলক্ষে ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্, অন্যন্যা, ব্লেজিং স্টার, আগ্রাবাদ, গ্রীন হিল চিটাগাং ও কর্ণফুলী ৬টি ক্লাবের অংশগ্রহণে র্যালীর আয়োজন করা হয়। বোরহানা কবিরের সভাপতিত্বে ও মানসি দাশ তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য ফাস্ট বোর্ড ডিরেক্টর অব ফাউন্ডার অব ডিস্ট্রিক ৩৪৫’র দিলরুবা আহমেদ বলেন-বিশ্বের ১১১টি দেশে নারী নেত্রীত্বের একমাত্র ইনার হুইল ক্লাব মানবতার কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
ক্লাবের সকল ইনার হুইল বন্ধুরা যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্রদের মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন সমাজের প্রতিটি স্তরে। তারই ধারাবাহিকতায় আগামী মার্চে ঢাকায় সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মানবতার কর্মী ইনার হুইল বন্ধুরা যোগ দিবে। এতে বাংলাদেশের বন্ধুদের বেশি বেশি উপস্থিতি সকলকে একটি ভালো আয়োজন উপভোগ করার ও একে অন্যের প্রতি আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার সুযোগ সৃষ্টি করবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাস্ট ন্যাশনাল রিস্পেজেন্টিব অব ফাস্ট ডিস্ট্রিক চেয়ারম্যান খালেদা আউয়াল। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব আগ্রাবাদের প্রেসিডেন্ট জিনাত আজম।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অন্যন্যা ও লুসাই হিলস্রেও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কেক কাটেন খালেদা আউয়াল ও ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাক্তন ও প্রথম মহিলা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালক মানসী দাশ তালুকদারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ক্লাবের ইনার হুইল বন্ধুরা সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। পরিশেষে আকর্ষণীয় র্যাফেল ড্র’র মাধ্যমে ৬জন বিজয়ী পুরুস্কার গ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















