রংপুর-দিনাজপুর মহাসড়কের বাসুরবান্দায় বাস ও এম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অন্তত পাঁচ জন। বুধবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবাই এম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি প্রসুন কান্তি দাস জানান, সৈয়দপুর থেকে অ্যাম্বুলেন্সটি রংপুরে যাচ্ছিল।
পথে মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১০ জন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















