০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

নরেন্দ্র মোদির সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাইসিনা সংলাপে অংশগ্রহণকারী বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সাথে তিনিও সাক্ষাৎ করেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। খবর বাসসের

সাক্ষাতে ড. হাছানের সাথে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবার অনুরোধ জানান।

এদিন, বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সাথেও বৈঠক করেন তথ্যমন্ত্রী।
এর আগে, গত মঙ্গলবার তিনি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

আজ বৃহস্পতিবার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে আগামীকাল শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

নরেন্দ্র মোদির সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত : ০৪:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০