০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে যাচ্ছেন না টাইগার ৫ কোচিং স্টাফ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মাহমুদউল্লাহরা। এর আগে তিন দিনের অনুশীলন করবেন তারা। ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা। আর ২৫ ও ২৭ জানুয়ারি একই মাঠে বাকি দুই ম্যাচে লড়বেন তারা।

পাকিস্তান সফরে একমাত্র মুশফিক ছাড়া সব ক্রিকেটারেই যাচ্ছেন। তবে আপত্তি জানিয়েছেন টাইগার দলের কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যই। সাত বিদেশি কোচিং স্টাফের পাঁচজনই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদের সবাই বিদেশি। দলের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এরই মধ্যে সেখানে যেতে অপরাগতা প্রকাশ করেছেন। তার পাশাপাশি সফরে যেতে চাইছেন না টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক।

পাঁচ দিনের সফরে দলের সঙ্গে যাচ্ছেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। গেল বছরের শেষদিকে বিসিবির সঙ্গে চুক্তি হয় নিউজিল্যান্ড এ কিংবদন্তির। ভারতীয় নাগরিক হওয়ায় দেশটিতে যাচ্ছেন না তামিমদের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রসেকারান। তবে স্কাইপের মাধ্যমে দলকে সহায়তা করবেন তিনি।

হাত ভাঙার কারণে তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন না শ্রীলংকার ট্রেনার তথা কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। তাদের অনুপস্থিতিতে এইচপির লংকান কোচ চম্পাকা রামানায়েক পেস বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান সফর করবেন। আর বাংলাদেশের সোহেল ইসলাম স্পিন ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশের প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে যাচ্ছেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। কারণ ফিজিও ছাড়া সফর ভাবাই যায় না। কেননা খেলোয়াড়দের টুকটাক ইনজুরি থাকেই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

পাকিস্তানে যাচ্ছেন না টাইগার ৫ কোচিং স্টাফ

প্রকাশিত : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০